গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ।
ভাড়াটিয়ার বাসায় পরিবারের সদস্যদের বাইরে কোনো অপরিচিত ব্যক্তি, অপরাধী চক্রের সদস্য অবস্থান করলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বাড়ি, ফ্ল্যাটে ভাড়াটিয়ার পরিবারের বাইরের কোনো ব্যক্তি অবস্থান করলে কোনো অপরাধী চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে।
এ নির্দেশনা অমান্য করে বহিরাগত অপরাধী চক্রের সদস্যদের আশ্রয় দেওয়ার কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে দায়ভার বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বাড়ি ফ্ল্যাটে ভাড়াটিয়ার পরিবারের বাইরের কোনো ব্যক্তি অবস্থান করলে কোনো অপরাধী চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর থানা অথবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে। এ নির্দেশনা অমান্য করে বহিরাগত অপরাধী চক্রের সদস্যদের আশ্রয় দেওয়ার কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে দায়ভার বহন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, চলমান শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে কোনো বহিরাগত ব্যক্তি অপরাধী চক্রের সদস্য যেন এলাকায় প্রবেশ করে বিশৃঙ্খলা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই বাড়ি ও ফ্ল্যাট মালিকদের সতর্ক করে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত চারদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটছে।
এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে এ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
পড়ুন : ফটিকছড়িতে জরিমানার পরও ফের টিলা কাটা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন


