বিজ্ঞাপন

১৫ আগস্ট উপলক্ষে মেহেরপুরে পোস্টারিং, মশাল মিছিল ও শপথ

মেহেরপুরের গাংনী উপজেলায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পোস্টারিং, মশাল মিছিল ও শপথ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার শপথ নেন।

শপথ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনা আবার দেশে ফিরে আসবেন এবং দেশের জন্য কাজ করবেন। একই সঙ্গে তারা দলীয় ঐক্য অটুট রেখে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ব্যাপারে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম সোবানকে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে কল দিলে রিসিভ করেনি।

পড়ুন : চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে মৃত্যু বেড়ে ৯

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন