ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জিয়াউল আমিন জুয়েল (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ অগস্ট) দুপুরে জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ এলাকা থেকে সরাইল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের মাসুম বিল্লাহ-রাসেল কমিটির সহসভাপতি পদে ছিলেন জুয়েল।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা জানান, ২০২৪ সালের ৫ অগস্টের পর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি জিয়াউল আমিন জুয়েল পলাতক ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা সদর মডেল থানায় রয়েছে।
আজ শনিবার দুপুরে সরাইল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কালিকচ্ছ এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েলকে গ্রেফতার করে। পরে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তাকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
পড়ুন : বাড়ির পাশের জঙ্গলে বৃদ্ধের লাশ, মাথায় কোপের চিহ্ন ঘিরে রহস্য


