মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেনের বাড়ির পাশ থেকে লাল টেপে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
আবুল হোসেন জানান, রাতের আঁধারে কে বা কারা তার বাড়ির পাশে লাল টেপে মোড়ানো দুটি বোমা সদৃশ বস্তু রেখে যায়। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়েছে। এগুলো কে বা কেন সেখানে রেখেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পড়ুন:দুপুরের মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
ইমি/


