বিজ্ঞাপন

প্রেমিকাকে কটাক্ষ, মেজাজ হারালেন গোবিন্দা

নবাগতা অভিনেত্রী কোমলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউড অভিনেতা গোবিন্দ। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হতেই নেটপাড়ায় ও বি-টাউনে শুরু হয় শোরগোল। খবরটি কানে যেতেই চুপ থাকেননি তারকাপত্নী সুনীতা আহুজা।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমের সামনে স্বামীকে খোঁচা দিয়ে তিনি মন্তব্য করেন, গোবিন্দর নাকি মতিভ্রম হয়েছে। এখানেই ক্ষান্ত হননি সুনীতা; কোমলকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে বলেন, ‘গোবিন্দর মতো একজন ধনী “সুগার ড্যাডি” পেয়েছো, অন্তত ভালো পোশাক পরো।’ সুনীতার এমন কথায় মেজাজ হারালেন গোবিন্দ।

এর আগেও স্বামীর পরকীয়া নিয়ে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন সুনীতা। তবে এতদিন নীরব থাকলেও এবার শেষমেশ মুখ খুলেছেন তিনি। স্ত্রী সুনীতার এই বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন গোবিন্দ

এক ভিডিওবার্তায় গোবিন্দ দাবি করেন, একজন নবাগতা অভিনেত্রী যিনি আবার তার সহশিল্পী, তাকে নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য করা অত্যন্ত নিম্নরুচির পরিচয়। ভিডিওতে গোবিন্দর চোখে-মুখে বিরক্তির ছাপ ছিল স্পষ্ট। ইতোমধ্যে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রকাশ্যেই স্ত্রীর আচরণের প্রতি ক্ষোভ উগরে দিয়ে গোবিন্দ স্পষ্ট সতর্কবার্তা দিয়ে সুনীতাকে পরামর্শ দেন, কোনো তরুণী অভিনেত্রীর সম্মানহানি করা বা ব্যক্তিগতভাবে অশালীন আক্রমণ করা থেকে বিরত থাকা উচিত।

তার স্পষ্ট কথা, ‘সব বড় অভিনেতাই নবাগতাদের সঙ্গে কাজ করেন। আপনার এমন মনগড়া ও কুরুচিপূর্ণ মন্তব্যে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ঈশ্বরের কৃপায় অনেক নাম, খ্যাতি ও সম্মান পেয়েছেন; তার মানে এই নয় যে যার কাছে নাম-যশ নেই, তাকে অপমান করবেন। নিজের সীমা লঙ্ঘন না করাই ভালো।

পড়ুন:দুপুরের মধ্যে ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন