বিজ্ঞাপন

ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন, সফল মৎস্যচাষিদের সম্মাননা

রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৬ আগস্ট) সকালে ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান খান আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. বাহাউদ্দীন সারোয়ার রিজভী, ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মোখছেদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মো. তোফাজ্জল হক সেন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মঞ্জুরুল হক মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন ধলা এবং বিআরডিবির চেয়ারম্যান মো. হারুন অর রশীদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশাদুজ্জামান শামস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে মাছের উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে। নিরাপদ মাছ উৎপাদনের পাশাপাশি জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় মৎস্যচাষিদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, মৎস্য চাষে অধিকসংখ্যক মানুষকে সম্পৃক্ত করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত মাছ দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ খাতের উন্নয়নে সরকারিভাবে প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঘাটাইল উপজেলার তিনজন সফল মৎস্যচাষির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সফল মৎস্যচাষিদের এই স্বীকৃতি অন্য চাষিদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন