বিজ্ঞাপন
বিজ্ঞাপন

পেকুয়ায় বসতবাড়িতে আগুন, পুড়ে মারা গেল ৪ গরু; আহত ১

বিজ্ঞাপন

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় ঘরের বারান্দায় থাকা চারটি গরু পুড়ে মারা গেছে। আগুন নেভাতে গিয়ে আবু বকর (১৮) নামে এক তরুণ দগ্ধ হয়েছেন।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী পশ্চিম কুতুবপাড়া এলাকায় মালয়েশিয়াপ্রবাসী আবু জাফরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং বারান্দায় থাকা চারটি গরু আগুনে পুড়ে মারা যায়।

আগুনে দগ্ধ হয় আবু বকর (১৮) আবু জাফরের ছেলে বলে জানা গেছে। তাকে স্হানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

আবু জাফরের স্ত্রী জুবাইদা বেগম বলেন, ‘হঠাৎ বাড়িতে আগুন দেখতে পাই। তখন দাউ দাউ করে বাড়ি জ্বলছিল। আগুন লাগার আগে আমি পুকুরে গোসল করতে গিয়েছিলাম। আগুনে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের চারটি গরু, ধান ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয় লোকজন প্রাণপণ চেষ্টা করেও শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। চোখের সামনেই বসতঘর ও ঘরের মালামাল পুড়ে যায়।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম বলেন, আগুনে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। বসতঘর ও গবাদিপশু হারিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় রয়েছে।

অগ্নিকাণ্ডে সব হারিয়ে বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি ও বেসরকারি সহায়তার আবেদন জানিয়েছে।

পড়ুন:মেহেরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন