দিনাজপুরে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর পৃথক তিনটি অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং বাংলা মদ তৈরির বড়িসহ মোট ৩ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আজ শনিবার ব্যাটালিয়নের অধীনস্থ অচিন্তপুর বিওপি, জলপাইতলী বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প পৃথকভাবে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযানগুলোতে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ১৬,৩৫০ পিস বাংলা মদ তৈরির বড়ি আটক করা হয়। আটকৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ৩,৩৬,৪৫০ টাকা বলে বিজিবি জানিয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে। আটকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : সেবার মান উন্নয়নে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা


