বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ব্যানার হাতে দাঁড়িয়ে এক পরিবার : যুবদল নেতা শামীম হত্যার বিচার দাবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে সড়কের দুই পাশে হাজারও সমর্থকের আনন্দ-উচ্ছ্বাস থাকলেও কিশোরগঞ্জের বড়পুল এলাকায় দেখা গেছে এক করুণ ও ভিন্ন চিত্র। গুম ও নির্মম হত্যাকাণ্ডের শিকার যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের বিচার এবং প্রধানমন্ত্রীর সাথে মাত্র এক মিনিট কথা বলার আকুতি নিয়ে ব্যানার হাতে ১৬ আগস্ট রবিবার সারাদিন দাঁড়িয়ে ছিল তাঁর শোকাহত পরিবার।

নিহত রফিকুল ইসলাম শামীম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ৫ নং গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, আঠারো বাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক, কেন্দুয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য এবং যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তাকে গুম করে নির্মমভাবে হত্যা করার ২ মাস ২৭ দিন পর একটি বিল থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিক এই ঘটনার ১ বছর ১ মাস ১৪ দিন অতিবাহিত হলেও আজও শামীমের খুনিদের কোনো বিচার হয়নি।

প্রিয়জনকে হারিয়ে চরম নিঃস্ব ও অসহায় হয়ে পড়া এই পরিবারটি শেষ সম্বল হিসেবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে কিশোরগঞ্জের বড়পুল এলাকায় ব্যানার হাতে অবস্থান নেয়। নিহত শামীমের বড় ভাই মোঃ সাইফুল ইসলাম ক্ষোভ ও আকুতি প্রকাশ করে বলেন, আমার ভাইয়ের খুনিদের বিচারের দাবি নিয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের সাথে সরাসরি কথা বলার জন্য আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু কোনো কূলকিনারা পাইনি। বাধ্য হয়ে আজ সারাদিন পরিবারকে নিয়ে কিশোরগঞ্জ বড়পুল এলাকায় ব্যানার হাতে দাঁড়িয়ে ছিলাম।

পরবর্তীতে কিশোরগঞ্জ সদরের কালীবাড়ি মোড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাস থেকে নামলে সাইফুল ইসলাম একটি স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেন। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা এসএসএফ (SSF)-এর কড়া নিরাপত্তার কারণে তিনি সরাসরি পৌঁছাতে পারেননি।

সাইফুল ইসলাম আরও জানান, সরাসরি যেতে না পারলেও প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের ও বিশ্বস্ত এক ব্যক্তি আমার কাছ থেকে স্মারকলিপিটি গ্রহণ করেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে এটি সরাসরি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়া হবে। এই চরম বিপদের দিনে স্মারকলিপিটি গ্রহণ করার জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে উনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এক স্বজনহারা পরিবারের এই আকুল আবেদন এখন প্রধানমন্ত্রীর দফতর পর্যন্ত পৌঁছাবে এবং যুবদল নেতা শামীমের আত্মারা শান্তি পাবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবার।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে ৫০ হাজার টাকার চুক্তিতে বৃদ্ধ হত্যার অভিযোগ, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন