বিজ্ঞাপন

চট্টগ্রামে বসতঘরে ঢুকে নারীকে মারধরের ঘটনায় মামলা

চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে নুর বেগম (৪৫) নামে এক নারীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত, মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পটিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই ঘটনায় প্রতিপক্ষের শিরিন আক্তারও পাল্টা অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাগদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহারে বাদী সাইফুল কালাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের মৌরশি জমি নিয়ে অভিযুক্তদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এর জের ধরে এরশাদ হোসেন (৪০), শওকত হোসেন (৪৯), মো. সৈয়দ (৬০) ও শিরিন আক্তার জেনিসহ অজ্ঞাতনামা কয়েকজন লোহার রড, লাঠি ও গাছের বাঠাম নিয়ে তাদের বসতবাড়ির উঠানে প্রবেশ করেন।

এ সময় তারা গালাগাল করলে সাইফুল কালামের মা নুর বেগম কারণ জানতে চান। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে এরশাদ হোসেন লোহার রড দিয়ে নুর বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। শওকত হোসেন গাছের বাঠাম দিয়ে তার হাতে আঘাত করেন। এছাড়া শিরিন আক্তার তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

নুর বেগমের চিৎকার শুনে তার ছেলে নিহাদ ও চাচা দিদারুল ইসলাম এগিয়ে এলে তাদেরও মারধর করে আহত করার অভিযোগ করা হয়েছে।

এদিকে, একই ঘটনায় শিরিন আক্তারও পটিয়া থানায় পাল্টা লিখিত অভিযোগ দিয়েছেন। এতে তিনি নাহিদ, দিদারুল ইসলাম, আবুল কালাম, নূর বেগম, জাহানারা বেগম ও আবু বক্করকে অভিযুক্ত করেন।

শিরিন আক্তারের অভিযোগ, তার স্বামীর পৈত্রিক সম্পত্তি নিয়ে অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৫ আগস্ট সকালে অভিযুক্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার স্বামীর পৈত্রিক সম্পত্তিতে প্রবেশ করে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করেন। তিনি ও স্বামীর ভাসুরের দুই ছেলে এরশাদ হোসেন ও শওকত হোসেন বাধা দিলে তাদের লাঠি দিয়ে মারধর করে আহত করা হয়। একই সঙ্গে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল বলেন, জায়গাজমির বিরোধকে কেন্দ্র করে এক নারীর ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। অপর পক্ষও একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পড়ুন : হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন