বিজ্ঞাপন

দুই দিনের সফরে ঢাকায় আসছে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদল

দুই দিনের সফরে আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকায় আসছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি সোমবার ও মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশে অবস্থান করবে।

বিজ্ঞাপন

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও সিআইআই সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় পৌঁছে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।

সফরকালে ভারতের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া এফবিসিসিআই এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) কর্মকর্তাদের সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, গত দুই বছরে বাংলাদেশ ও ভারত উভয় দেশের বিভিন্ন বন্দরসংক্রান্ত বিধিনিষেধের কারণে দুই দেশের বাণিজ্য কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদলের ঢাকা সফরকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

পড়ুন : সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে: শিক্ষামন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন