বিজ্ঞাপন

আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার সম্প্রসারণ ও সংগঠনটির সেল গঠনের চেষ্টা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্যকে ‘অনুমাননির্ভর’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সরকার জাতিসংঘের ওই প্রতিবেদনকে আমলে নিচ্ছে না।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের অনুমান নির্ভর রিপোর্ট আমরা সেভাবে আমলে নিচ্ছি না। গত ছয় মাসে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হলেও জন প্রত্যাশা অনুযায়ী কাঙ্খিত পরিস্থিতি পুরোপুরি উন্নত করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে। এতে আরো সময় লাগবে। খাদ্য পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।’

এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এ বছরই নতুন পে স্কেল ঘোষণা করা হবে । এ নিয়ে বৈঠক চলছে । আরও সভা অনুষ্ঠিত হবে।’

পড়ুন : এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন