বিজ্ঞাপন

গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধন

সিলেটের গোয়াইনঘাটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে আয়োজিত এই মেধাভিত্তিক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
পুসাগ-এর সভাপতি রুবেল আহমদ (রাহী)’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুজ্জামান ফলিকের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল চন্দ্র রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

এ সময় পুসাগ-এর সদস্যবৃন্দ এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন:নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা: ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন