গত ১৫ আগষ্ট ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ছবি পোষ্ট করায় বরখাস্ত হলেন এক নারী শিক্ষক। রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী ডিগ্রী কলেজের শিক্ষক সোহেলী আক্তার এর অপসারনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থী ও স্থানীয় নেতা-কর্মীরা।
সোমবার ১৭ আগষ্ট সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত লাগাতার বিক্ষোব মিছিলের মাধ্যমে তাদের এক দফা এক দাবি অভিযুক্ত শিক্ষক সোহেলী আক্তার (র্গাহস্থ্য অর্থনীতি) কে বরখাস্ত করতে হবে। এই কলেজে ওই শিক্ষক চাকুরী করতে পারবে না বলে দাবি করেছে বিক্ষোভকারীরা।
পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ওসি মাহাবুবুর রহমান। ওই সময় উপজেলা শিক্ষা অফিস, স্থানীয় বিএনপি নেতা ও গভণিং বড়ির লোকজন উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাহিদুল ইসলামসহ স্থানীয় পার্যয়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিমপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব বলেন, ফ্যাসিট সৃষ্টিকারী আ’লীগ এর অঙ্গ সংগঠন পূনরাই তাদের দলকে সংগঠিত করতেই তারা বিভিন্ন ভাবে চক্রান্ত শুরু করেছে। ওই নারী শিক্ষক আ’লীগ পরিবারের। তারা বাবা জেলা আ’লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম। তাদের ক্ষমতা বলে গত ৩ জুলাই ২০১৩ সালে এই কলেজে যোগদান করেছে। সম্প্রতী তার কার্যকলাপ উদ্ধূর্ত পর্যায়ে, তিনি কাউকে তোয়াক্কা করেন না। নিষিদ্ধ এই দলের পক্ষ থেকে তিনি ফেসবুকে শেখ মজিবুরের ছবি পোষ্ট করে নিজেকে দলের একজন সদস্য বলে প্রমান করেছেন। যার কারনে কলেজের শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা তার চাকুরী থেকে পত্যাহার দাবি করেছে।
প্রসঙ্গত. কলেজ অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম পত্রিকার প্রতিনিধিকে জানান, তিনি চাকুরীরত অবস্থায় নিষিদ্ধ সংগঠনের পক্ষে কোন ধরনে প্রচারণা করতে পারনে না। তিনি রাস্ট্রদ্রোহী অপরাধ করেছেন। যার কারনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
পড়ুন : এসএসসির খাতা পুনর্মূল্যায়ন নিয়ে নতুন নীতিমালা করব: শিক্ষামন্ত্রী
সা/


