প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানাল দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। আজ সোমবার প্রধানমন্ত্রীর কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
পড়ুন: বিতর্কের মধ্যে নরসিংদীর কাদির মোল্লা স্কুলকে শোকজ
আর/


