বিজ্ঞাপন

কালিয়াকৈরে পারিবারিক বিরোধে চাচির মুখে ফুটন্ত পানি ঢালার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক বিরোধের জেরে চাচির মুখ ও ঘাড়ে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধে। আহত রাশেদা বেগম (৪০) বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গত শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সঙ্গে তানিয়া আক্তারের পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে তানিয়া রান্নাঘর থেকে শুকনা মরিচ মেশানো ফুটন্ত পানি এনে রাশেদার মুখ ও ঘাড়ে ঢেলে দেন বলে অভিযোগ করা হয়।
এতে রাশেদার মুখ, গলা ও শরীরের ডান পাশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাশেদার স্বামী বাদী হয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন:নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা: ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন