বিজ্ঞাপন

সিরাজগঞ্জে ট্রেনের নিচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে কামারখন্দে উপজেলার হালুয়াকান্দি নয়াপাড়া কবরস্থান এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত ওই বৃদ্ধা। দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছে যাঁর কারণে রেললাইনের আশপাশে লোকজনের উপস্থিতি কম ছিল।

বৃষ্টি থেমে যাওয়ার পর স্থানীয়রা রেললাইনের ওপর বৃদ্ধার খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখতে পান। স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলেও নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সিরাজগঞ্জ বাজার রেলস্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পড়ুন : মুন্সীগঞ্জে তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন