বিজ্ঞাপন

১৮ আগস্ট মঞ্চস্থ হবে নাট্যকেন্দ্রের “পুণ্যাহ”

নাট্যকেন্দ্রের ১৫তম প্রযোজনা “পুণ্যাহ” মঞ্চস্থ হবে ১৮ আগস্ট মঙ্গলবার। শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় এ মঞ্চনাটকের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নাটকটি রচনা করেছেন বদরুজ্জামান আলমগীর, নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক।

নাটকরে গল্পে দেখা যাবে, কাঁকরগাছি নামের একটি গ্রামে একদিন এক ভয়াবহ ঝড়ে পুরো জনপদ মৃত্যুপুরীতে পরিণত হয়। গ্রামের মানুষ পাপ-পুণ্যের হিসাব-নিকাশের এক গোলকধাঁধায় আটকে পড়ে। হিংস্রতার থাবায় বিপর্যস্ত হয়ে পড়ে গোটা জনপদ। সংস্কারের জালে আবদ্ধ সমাজ ক্রমেই ক্ষেপে ওঠে। বিদ্বেষ ছড়িয়ে পড়ে এক জনপদ থেকে আরেক জনপদে, সর্বোপরি গোটা বিশ্বে। কাঁকুড়গাছির বিধ্বস্ত জনপদের মানুষের অস্তিত্বের সংকট ও সংগ্রামের এই চিত্র যেন হয়ে ওঠে গোটা বিশ্বের সংগ্রামের এক প্রতীক।

নির্দেশক জানান, নাটকটির অন্যতম প্রাণশক্তি একদল দক্ষ অভিনেতার প্রাণবন্ত অভিনয়। তাঁদের অভিনয়শৈলী দর্শকদের প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে মঞ্চের সঙ্গে মন্ত্রমুগ্ধের মতো আটকে রাখে। বিশেষ করে ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, সঙ্গীতা চৌধুরী, কনকসহ সকল অভিনয়শিল্পী তাঁদের দক্ষ অভিনয়ের মাধ্যমে নাটকটিকে প্রাণবন্ত করে তুলেছেন।

নাটকটিতে নির্দেশক ইউসুফ হাসান অর্ক নবীন ও প্রবীণ অভিনেতাদের এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন অত্যন্ত নিপুণ দক্ষতার সঙ্গে। বর্তমান সময়ের মঞ্চনাটকে “পুণ্যাহ” নিঃসন্দেহে একটি উজ্জ্বল সংযোজন।

সংশ্লিষ্টরা জানান, আলো, মঞ্চসজ্জা, সংগীত এবং অভিনেতাদের দক্ষ অভিনয়—সব মিলিয়ে “পুণ্যাহ” দর্শকদের জন্য তৈরি করে এক নিবিড় ও নান্দনিক নাট্য-অভিজ্ঞতা।

বিস্তারিত ও অগ্রিম টিকিটের জন্য: +৮৮০ ১৭ ১১৫৪ ৮৬৫৯

বিজ্ঞাপন

পড়ুন : ১৬ আগস্ট থেকে জহির রায়হান মিলনায়তনে শুরু হচ্ছে ঢাকা নাট্যোৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন