মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার বাজার এলাকায় সরকারি আদেশ অমান্য করে শপিং মল ও দোকান খোলা রাখার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখার অভিযোগে পৃথক ৪টি মামলা করা হয়। মামলাগুলোতে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পড়ুন : আরও আক্রমণাত্মক হবে ইরান, চুক্তির মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র
সা/


