বিজ্ঞাপন

কুষ্টিয়ায় প্রায় ৬কোটি টাকার ভারতীয় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল পুড়িয়ে ধ্বংস করেছে বিজিবি। এর মধ্যে ভারতীয় কারেন্ট জাল ৫হাজার ৫০ কেজি এবং চায়না জাল ৪হাজার ৮’শ ৪৫ কেজি। জব্দকৃত এসব জালসমূহের সিজার মূল্য ৫কোটি ৭৩লাখ ৮০হাজার টাকা।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।

এতে বলা হয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চরচিলমারী বিওপির একটি টহল দল পদ্মা নদীতে বিজিবির দেশীয় নৌকা ও স্পিডবোটযোগে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করে। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালসমূহ পরিমাপ করে ভারতীয় কারেন্ট জাল ৫হাজার ৫০ কেজি এবং চায়না জাল ৪হাজার ৮’শ ৪৫ কেজি পাওয়া যায়, এবং সেগুলো বিধি মোতাবেক ব্যাটালিয়ন সদরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত এসব জালসমূহের সিজার মূল্য ৫ কোটি ৭৩লাখ ৮০হাজার টাকা।

কুষ্টিয়ার জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দৌলতপুরে পদ্মা নদী থেকে মালিকবিহীন অবস্থায় ৫হাজার ৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ৪হাজার ৮’শ ৪৫ কেজি চায়না জাল জব্দ করে বিজিবি সদস্যরা। জব্দকৃত এসব জালসমূহের সিজার মূল্য ৫কোটি ৭৩লাখ ৮০হাজার টাকা। উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালসমূহ বিজিবির ব্যাটালিয়ন সদরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

পড়ুন:দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন