বিজ্ঞাপন

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জের বৌলতলীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন।

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে। তবে এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন