মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ২০০০ টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কসবা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। আটক তরিকুল ইসলাম ওই গ্রামের মান্নানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে মাদক রেখে কেনাবেচা করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় তরিকুল ইসলামকে ২০০ টাকা জরিমানা এবং সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
সা/


