বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নিশং এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কলাগাছিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আনোয়ার পারভেজ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত তাদের কার্যালয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে তা নিয়ন্ত্রণে আনেন। এতে কার্যালয়ের বেশ কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

আনোয়ার পারভেজ আরও অভিযোগ করেন, বর্তমানে স্বৈরাচারী ও পলাতক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন তাকে টার্গেট করে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে যায় বলেও জানান তিনি।

এ বিষয়ে বন্দর থানার উপপরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে একটি চেয়ার ও একটি বালতি ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। এছাড়া কিছু কাপড়ের পোড়া টুকরো এবং কার্যালয়ের শাটার কালো হয়ে যাওয়ার চিহ্ন দেখা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তাধীন। তদন্ত শেষে কারা জড়িত, তা জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

বিজ্ঞাপন

পড়ুন : জেব্রার বিনিময়ে বাঘ এলো গাজীপুর সাফারি পার্কে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন