বিজ্ঞাপন

কুষ্টিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৪) ধর্ষণের দায়ে মামলায় একরাম মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদন্ড সহ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে দণ্ডপ্রাপ্ত আসামীর উপস্থিতিতে কুষ্টিয়ার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় দেন। দন্ডপ্রাপ্ত একরাম মোল্লা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে।

কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভেড়ামারা থানার প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় একরাম মোল্লা নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ৫০হাজার টাকা জরিমানার দিয়েছেন বিজ্ঞ আদালত। তিনি আরো জানান, এই মামলায় ৭ জন সাক্ষী তাদের স্বাক্ষ্য দেন। দীর্ঘ শুনানী শেষে আমামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে এই দন্ড দেন আদালত।

আদালত সুত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকাল ৭টার সময় আসামী একরাম মোল্লা তার বাড়িতে আশ্রয় নেয়া ১৪ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি প্রতিবন্ধী কিশোরী তার মায়ের কাছে খুলে বলে। ঘটনা শোনার পর ভুক্তভোগী কিশোরীর মা বাদি হয়ে ভেড়ামারায় থানায় বৃদ্ধ একরাম মোল্লার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩০ নভেম্বর একরাম মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন-২০০০র সংশোধনী-২০০৩র ৯(১) ধারার অপরাধের অভিযোগ এনে ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম প্রতিবেদন দেয় আদালতে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে মানব পাচার মামলায় পাঁচজনের দশ বছরের কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন