বিজ্ঞাপন

বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় স্বর্ণের বারসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।বুধবার ১৯ আগস্ট ২০২৬ খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মো. সুজন হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।আটক সুজন হোসেনের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলার পুটখালী গ্রামে। তার পিতা মো. রফিকুল ইসলাম।

বিজিবি জানায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩৯৭ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৮৭ লাখ ৭৭ হাজার ৬৭০ টাকা। এছাড়া মোটরসাইকেলের মূল্য ২ লাখ ৭১ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য ১ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৯০ লাখ ৪৯ হাজার ৬৭০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে জমা দেওয়ার এবং আটক ব্যক্তি, মোটরসাইকেল ও মোবাইল ফোন বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।”

পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন