মাগুরায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১৯ আগষ্ট) দুপুরে শহরের নোমানি ময়দান থেকে একটি বর্ণাঢ্য রেলি ও শোভাযাত্রা বের হয়।
বিজ্ঞাপন
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নামোড়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলীয় নেতাকর্মীরা।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ ও সদস্য সচিব আব্দুর রহিমের নেতৃত্বে র্যালীতে অংশ নেয় জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, মহিলা দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
সা/


