সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার (১৮ আগষ্ট) দুপুরে মোমেনা আলী বিজ্ঞান স্কুল চত্বরে এ সংবর্ধণা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উল্লাপাড়ার সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রায়হানুল ইসলাম, মোমেনা আলী বিজ্ঞান স্কুল এন্ড কলেজের আজীবন দাদা সদস্য লায়ন মিসেস মোমেনা আলী, সরকারী আকবর আলী কলেজের অধ্যক্ষ নুরুল আলম, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মো.আব্দুল মজিদ, উল্লাপাড়া মডেল থানার তদন্ত ওসি রুপুকর প্রমুখ।
এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯১ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।
পড়ুন : বহুজাতিক কোম্পানির আগ্রাসন রোধে নেত্রকোনায় শিক্ষার্থীদের হাতে বীজ


