বিজ্ঞাপন

বসতঘরে মাদকের আসর: দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী ঝটিকা অভিযান চালিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে তিন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত ও সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল ছাত্তার মিয়ার ছেলে মো. জুয়েল মিয়া (৩৫) (তার বসতঘরেই অভিযান পরিচালিত হয়), নাগপুর গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. হারুন অর রশিদ (২৮) ও একই গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. জুয়েল মিয়া (৩০)। তারা সকলে দুর্গাপুর উপজেলার বাসিন্দা।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে দুর্গাপুর থানাধীন বিশ্বনাথপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় (নেত্রকোনা) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুরের বিশ্বনাথপুর এলাকার স্থানীয় জুয়েল মিয়ার নিজ দখলীয় বসতঘরে অভিযান চালায়। এ সময় ওই ঘরে মাদক সেবনরত অবস্থায় ও মাদক সংরক্ষণের দায়ে হাতেনাতে তিনজনকে আটক করে অধিদপ্তরের আভিযানিক দল।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দুর্গাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। আটককৃত আসামিদের বিরুদ্ধে আনীত মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তিনি প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড প্রদান করেন।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্ত তিন আসামিকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলায় মাদকের বিস্তার রোধে ও যুবসমাজকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে সাভারে মাদ্রাসার প্রধান শিক্ষক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন