বিজ্ঞাপন

ইউরোপের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা

ইউরোপে মার্কিন সামরিক স্থাপনায় ইরান হামলা চালানোর পরিকল্পনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ন্যাটো। বুধবার (১৯ আগস্ট) সামরিক জোটটি জানিয়েছে, যেকোনো হুমকি মোকাবিলায় তারা প্রস্তুত।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ইরানি হামলার হুমকি সংক্রান্ত প্রতিবেদনগুলোতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ আরও বাড়ালে ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর বিষয়টি বিবেচনা করেছে তেহরান।

ন্যাটোর এক কর্মকর্তা লিখিত বিবৃতিতে আনাদোলুকে বলেন, ‘ন্যাটো যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত এবং সব মিত্রকে রক্ষায় যা প্রয়োজন, সবসময় তা করবে।’ চলতি বছরের শুরুর দিকে ইরান থেকে চারবার তুরস্কের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিহত করেছে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।

বিবৃতিতে বলা হয়, ‘চলতি বছরের শুরুর দিকে ইরান থেকে তুরস্কের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চারবার ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী ও কার্যকর।’

বুধবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় সম্ভাব্য হামলার বিষয়টি ইরানি বাহিনী মূল্যায়ন করেছে। এর মধ্যে বুলগেরিয়াও রয়েছে। দেশটি গত মাসে মার্কিন জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজকে তাদের বেজমের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে।

মার্চে একটি ব্রিটিশ বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়েছিল সাইপ্রাসেও। নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় দেশটিও রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। ইরানের সামরিক কর্মকর্তারাও বরাবরই সতর্ক করে বলেছেন, ইরানের ভূখণ্ডে হামলা চালাতে যে কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করা হলে সেটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন : কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ স্থগিত ট্রাম্পের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন