বিজ্ঞাপন

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মন্টু মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার মগনামা ইউনিয়নের সাবমেরিন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত মন্টু মিয়া শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মুন্সিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের সময় মন্টু মিয়ার কাছ থেকে ৩ পিস ইয়াবা ও এক পুটলা গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহদী হাসান জানান, দণ্ডপ্রাপ্ত মন্টু মিয়াকে আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন