বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) বিকেলে নরসিংদী জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসিরের নেতৃত্বে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা গেইটের সামনে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ ফারুক আহমেদ প্রধান, আলমগীর হোসেন, মাহবুব ইসলাম, সাংগঠনিক আবুল ফজল, সহ-সাংগঠনিক সাজেদুল চৌধুরী, যোগাযোগ বিষয়ক সম্পাদক শিপলু সরকারসহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা।
আয়োজকরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে।
পড়ুন : রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি


