বিজ্ঞাপন

মধ্যরাতে আবেগঘন বার্তা মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগের পর দলীয় নেতাকর্মীদের বিদায় জানানোর কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বুধবার (১৯ আগস্ট) রাত ১২টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে নেতাকর্মীদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা জানান।

ফেসবুক স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, “প্রিয় নেতৃবৃন্দ, আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি। আপনাদের বিশ্বস্ত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

এর আগে বুধবার জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দেন মির্জা ফখরুল। ওই সভায় দলীয় সংসদ সদস্যদের তার পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য সংবাদমাধ্যমকে জানান, বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন মির্জা ফখরুল। এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। দায়িত্ব পালনের সময়ে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী বলেও জানান।

দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও সেই সম্মান রক্ষা করার কথা বলেন তিনি। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস না করার কথাও জানান মির্জা ফখরুল।

পড়ুন: ইরানকে সাহায্যকারী দেশগুলির বিরুদ্ধে চরম অর্থনৈতিক পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন