বিজ্ঞাপন

শ্রমিক সংগঠনের বিরোধে চাঁপাইনবাবগঞ্জে বন্ধ সব রুটের বাস

চাঁদা আদায় ও শ্রমিক মারধরকে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে একটি সংগঠনের সদস্যরা কর্মবিরতি ও সড়কে পিকেটিং শুরু করলে জেলাজুড়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলায় বাস থেকে শ্রমিক কল্যাণের নামে চাঁদা তোলা নিয়ে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’ এবং ‘জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন’-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার মোটর শ্রমিক ইউনিয়নের কর্মীরা এক বাস শ্রমিককে মারধর করে।

গত বুধবার রাতে পুলিশের মধ্যস্থতায় উভয় পক্ষ বৈঠকে বসলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ফলে বৃহস্পতিবার সকাল থেকে ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতির ডাক দেয় এবং শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করে যানবাহন চলাচলে বাধা দেয়।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’ নামে একটি সংগঠন সড়কে বাস আটকে বেআইনিভাবে চাঁদা তুলছে। এর প্রতিবাদে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রউফ জুলমত জানান, তাদের সংগঠন নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছেন। কিন্তু জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যানের পাশাপাশি বাস থেকে চাঁদা নিচ্ছে। অথচ বাস থেকে চাঁদা নেয়ার অনুমতি ওই সংগঠনের নেই। এসব বিষয় নিয়ে দুই সংগঠনের মধ্যে ৬ বার বৈঠক হয়। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক বলেন, দুই সংগঠনের বিরোধ মেটাতে বুধবার রাতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে। এক ঘণ্টার বেশি সময় ধরেই আলোচনার পর দুই পক্ষের অনড় অবস্থানের জন্য সমঝোতা করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বৈঠকে সমঝোতা না হলেও সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করতে নিষেধ করা হয়েছে দুই সংগঠনের নেতাদের।

পূর্বঘোষণা ছাড়া হঠাৎ বাস ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা। জরুরি প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে না পেরে টার্মিনালগুলোতে শত শত মানুষকে চরম বিপাকে পড়তে দেখা গেছে।

পড়ুন : শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে কলেরা টিকাদান ক্যাম্পেইন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন