বিজ্ঞাপন

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান ও সুনেরাহর চমক!

বিশ্বকাপ ফুটবলের টানটান উত্তেজনা আর হাসির রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য আবারও বড় ধামাকা নিয়ে হাজির নির্মাতা কাজল আরেফিন অমি। আজ সন্ধ্যা ৭টায় জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে (Bongo) একযোগে মুক্তি পাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন এবং বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৪’।

বিজ্ঞাপন

আগের চ্যাপ্টারে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল উন্মাদনার পর, এবারের গল্পে যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য এবারের সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি বা ‘Special Guest Appearance’! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান “ছোট ভাই” এবং সুনেহরা। ব্যাচেলর ফ্ল্যাটের চিরচেনা বিশৃঙ্খলার সাথে এই দুই তারকার উপস্থিতি গল্পে যে দারুণ কোনো টুইস্ট আনতে যাচ্ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

অসুস্থতা কাটিয়ে চ্যাপ্টার ১৩-তে অভাবনীয় সাড়া পাওয়ার পর, দর্শকদের এই বিপুল ভালোবাসার প্রতিদান দিতেই দ্রুততম সময়ের মধ্যে নতুন চমক নিয়ে হাজির হলেন নির্মাতা অমি। আজ ঠিক সন্ধ্যা ৭টায় বঙ্গ-তে (Bongo) একযোগে উপভোগ করা যাবে চ্যাপ্টার ১৪-এর নতুন ৮টি পর্ব (পর্ব ১০৫-১১২)।

ব্যাচেলরদের জীবনের নতুন এই হাস্যরস, অপ্রত্যাশিত ঘটনা এবং রাফসান-সুনেরাহর চমকপ্রদ উপস্থিতি উপভোগ করতে আজ সন্ধ্যা ৭টায় চোখ রাখুন বঙ্গ (Bongo) অ্যাপ অথবা ওয়েবসাইটে।

পড়ুন : মা-ছেলের ৫ হাজার টাকার সিনেমা বানিয়ে আয় ২৫ কোটি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন