কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, নিষিদ্ধ ট্যালেবট ও পাতার বিড়ি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১৩লাখ ৯৩হাজার ১’শ ৫০টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর বিওপির সদস্যরা জয়পুর মাঠপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৯ বোতল মদ, ৯’শ ৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১’শ ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৩লাখ ৮২হাজার ৫’শ টাকা।
এছাড়া, জয়পুর বিওপির সদস্যরা মহিষকুন্ডি মাঠপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯বোতল ভারতীয় মদ, ১হাজার ৮’শ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৮০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করেছে। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ৫লাখ ৫৭হাজার ৯’শ টাকা।
এর বাইরে, আশ্রায়ন বিওপির সদস্যরা পুরাতন ঠোটারপাড়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯’শ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৬’শ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৫০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ৪লাখ ৫২হাজার ৭’শ ৫০টাকা।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে এব্যাপারে পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে।
পড়ুন:বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
ইমি/


