মাগুরা পৌর এলাকায় মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আবালপুর স্কুলের সামনে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকালে আবালপুর স্কুলে সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাগুরা রাম নগর এলাকার শরিফুল ইসলামের ছেলে রিপন (৪৫) ও মাগুরার বেঙ্গাবেরইল গ্রামের গোলাম রাব্বীর ছেলে নাঈম (৪০)। আহত হয়েছে বৃষ্টি আক্তার (২৫) নামে আরও ১জন। আহত বৃষ্টি আক্তার মাগুরার পশ্চিম রামনগর রিপন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকালে দুজন মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। রিপন নামে একজন হোন্ডা মোটরসাইকেলে যাচ্ছিল এফজেড মোটরসাইকেলে নাইম নামে আরেকজন নিয়ন্ত্রণ হারায়। এসময় দুই মোটরসাইকেল চালক গুরুতর আহত হলে সবাই মিলে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়। রিপনের মোটরসাইকেলের পেছনে একজন নারী ছিলো সেও আহত হয়।
আহত অবস্থায় ৩জনকে হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২জন চালককে মৃত বলে ঘোষণা করে।
পড়ুন : বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে দুই রোহিঙ্গা নারী আটক


