বিজ্ঞাপন

যশোরে দিনে দুপুরে যুবককে চোখে মরিচের গুঁড়া দিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যা

যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে দিনে দুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকার বাবুর সেগুনবাগানে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি বন্ধুবেশী দুর্বৃত্তরা ফোন করে ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশের দাবি আল আমিনের চোখে মরিচের গুঁড়া দিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যার কারণে উদ্ঘাটনে কাজ করেছে পুলিশ।

নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুবেশী দুর্বৃত্তরা ফোন করে আল-আমিনকে ডেক নিয়ে যায়। এরপর লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় নিয়ে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। স্থানীয়রা হত্যাকাণ্ড দেখলেও কেউ এগিয়ে যায়নি। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের প্রথম স্ত্রীর দাবি করেছেন, পেশায় স্বর্ণালঙ্কারের কারিগর আল আমিনের তেমন কোন শত্রু ছিলো না। তবে দ্বিতীয় স্ত্রীর সাথে আল আমিনের ঝামেলা চলছিলো। দ্বিতীয় স্ত্রীর প্রেমিক ও তার বন্ধুরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আল আমিনের চোখে মরিচের গুঁড়া দিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন