বিজ্ঞাপন

ঝিনাইদহ বাজার করা নিয়ে ঝগড়া, রুমমেটের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কাউসার হরিনাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা ও ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত লিখন নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক লিখন বাড়িবাথান মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। সে সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা।

‎জানা যায়, লিখন ও কাউসার শহরের মহিলা কলেজ পাড়ায় একটি মেসে থাকতেন। সন্ধ্যার দিকে মেসের বাজার করাকে কেন্দ্র করে বাকবিতন্ডার একপর্যায়ে কাউসার আলী তার রুমমেট লিখনকে থাপ্পড় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লিখন পাশে থাকা একটি ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করে। এসময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনায় লিখনও আঘাতপ্রাপ্ত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাউসার কে মৃত ঘোষণা করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আটক লিখন ও হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দারিদ্র্যকে হার মানাল কেন্দুয়ার সুমাইয়া, এসএসসিতে জিপিএ-৫ অর্জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন