বিজ্ঞাপন

নেত্রকোনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা: জনপ্রতি ৫টি গাছ লাগানোর আহ্বান

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬’।

বিজ্ঞাপন

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- যুগোপযোগী এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। শহরের পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে আয়োজিত এ মেলা চলবে আগামী এক সপ্তাহ পর্যন্ত।

মেলার প্রথম দিন বিকেল সাড়ে ৩টায় নেত্রকোনা পৌরসভার সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণের মুক্তমনা মঞ্চে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু (প্রশাসক, জেলা পরিষদ), কাজী মুহাম্মদ নুরুল করিম (বিভাগীয় বন কর্মকর্তা, ময়মনসিংহ বন বিভাগ), স্বজল কুমার সরকার (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল), বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান (সাবেক সংসদ সদস্য ও আহ্বায়ক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ), মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম (সাধারণ সম্পাদক, জেলা প্রেসক্লাব), সজীব সরকার রতন (সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি), আলী আহাম্মদ (নার্সারি মালিক প্রতিনিধি) প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় গাছের অপরিসীম অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বক্তারা উপস্থিত সকলের প্রতি নিজ বাড়ির আঙিনা, সড়কের পাশ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পতিত জায়গায় অন্তত পাঁচটি করে গাছের চারা রোপণের উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়, যা মেলায় আগত দর্শনার্থী ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

পড়ুন: আজ সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন