“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে বাড়িয়াছনি জামে মসজিদের সভাপতি শরিফুল ইসলামের উদ্যোগে স্থানীয় মুসুল্লিদের নিয়ে মাদক বিরোধী পথসভা করা হয়েছে।
২১ আগষ্ট শুক্রবার বাদ জুমআ আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন মনু, রূপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান, দোলন ব্যাপারী, ডাক্তার সবুজ, আবুল হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তাই মাদকের রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। উঠতি বয়সী তরুণদের খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
বিজ্ঞাপন
পড়ুন : বুলবুল হত্যাকাণ্ডে প্রধান আসামি সিফাতসহ ১১ জন গ্রেফতার


