বিজ্ঞাপন

নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নলছিটিতে আলোচনা সভা, র‍্যালী ও বৃক্ষ রোপন অভিযান শুরু করা হয়েছে। 

শুক্রবার( ২১ আগস্ট) বিকেল চারটায় নলছিটি সরকারি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন থেকে একটি র‍্যালী শুরু হয়ে নলছিটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালীতে বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। 

র‍্যালী শেষে উপস্থিত অতিথিবৃন্দ নলছিটি উপজেলা পরিষদ চত্বরে একটি ফলজ গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। 

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু। 

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব অ্যাডভোকেট মুফফিকুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, নলছিটি পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু ও রেজয়ানুল হক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা। আলোচনায় উপস্থিত অতিথিবৃন্দ,পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ  ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন : মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন