বিজ্ঞাপন

যৌক্তিক বালাইনাশক ব্যবহারে প্রশিক্ষণ

অতিরিক্ত কীটনাশক ব্যবহারে ফসল উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি কৃষকের স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশের ক্ষতি হচ্ছে। তাই বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে মেহেরপুরের গাংনীতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার ১০০ জন চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বালাইনাশকের সঠিক ও যৌক্তিক ব্যবহার এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণ প্রদান করেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জীব কুমার গোস্বামী, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান।

বক্তারা বলেন, প্রয়োজনের অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করে নির্ধারিত মাত্রায় বালাইনাশক প্রয়োগ করতে হবে। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষকের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে।

পড়ুন : ডুয়েল গেজে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ, বাড়বে যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন