মেহেরপুরের গাংনীতে হোসেন আলী ওরফে ‘বোমা হোসেন’ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব মালসাদাহ গ্রামের নিজ বাড়ি থেকে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিভিন্ন এলাকায় আগে উদ্ধার হওয়া ককটেল সদৃশ বস্তুগুলোর বিষয়ে তদন্ত করতে গিয়ে হোসেন আলীর সন্ধান পায় তারা। পরে অবস্থান শনাক্ত করে কুমিল্লার নাঙ্গলকোট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর শনিবার দিবাগত রাত ২টার দিকে পূর্ব মালসাদাহে তার বাড়িতে অভিযান চালিয়ে তার দেখানো স্থান থেকে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, হোসেন আলীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট সাতটি জিআর ওয়ারেন্ট রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পড়ুন : ডুয়েল গেজে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ, বাড়বে যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা
সা/


