মোংলায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষনের দায়ে সুমন শিকদার(৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার(২১ আগষ্ট) রাতে সিগনাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সুমন শিকদার মোংলার সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা কাঞ্চন এর ছেলে।
পুলিশ জানানয়, গত রোববার (১৬ আগস্ট) দুপুরে সুমন শিকদার মাছ দেওয়ার প্রলোভন দিয়ে ভিকটিমকে একটি মাছের ঘেরে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষন করে অভিযুক্ত সুমন শিকদার। ধর্ষণ শেষে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায় সুমন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তার বাবা মাকে বিষয়টি জানায়। এর পর দ্রুত ভিকটিমকে হাসপাতালে ভর্তি করানো হয়।
বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ শুক্রবার সন্ধায় ধর্ষক সুমন শিকদারকে আটক করে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : ডুয়েল গেজে চট্টগ্রাম-দোহাজারী রেলপথ, বাড়বে যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা
সা/


