বরগুনার আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ছাত্রলীগ নেতার হুমকি, কল রেকর্ড ভাইরাল

বরগুনার আমতলীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতার সঙ্গে এসআই আসাদের কথোপকথনের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আমতলী থানায় দায়িত্ব পালনকালে এসআই আসাদের সঙ্গে মুঠোফোনে এ কথোপকথন হয় বলে জানা গেছে।

ভাইরাল হওয়া কল রেকর্ডে শোনা যায়, ফোনের অপর প্রান্তে থাকা এসআই আসাদকে নিজের পরিচয় দিয়ে ইশফাক আহমেদ ত্বোহা বলেন, তাঁর এক বন্ধুকে ওসি গ্রেপ্তার করেছেন, ভালো কথা। কিন্তু রবিউল নামের এক ছোট ভাই থানায় ওই ব্যক্তিকে দেখতে যাওয়ায় তাঁকে কেন থানায় ডেকে বসিয়ে রাখা হয়েছে? এ সময় তিনি এসআই আসাদকে উদ্দেশ করে হুমকিমূলক ও অশালীন ভাষা ব্যবহার করেন। এমনকি আমতলী শহরে আগুন লাগিয়ে দেওয়ার মতো হুমকিও দিতে শোনা যায় তাঁকে।

অন্যদিকে, এসআই আসাদকে বলতে শোনা যায়, রবিউলের বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে কল রেকর্ডে কথোপকথনের সত্যতা ও পূর্ণ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ‘ঘটনাটি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হুমকিদাতা ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে যুবদল নেতা বহিষ্কার, পাল্টা চাঁদাবাজির অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন