বিজ্ঞাপন

ঝিনাইদহের কালীগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত, আহত ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শনিবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও গরুর মালিকের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে বিধবা নিলুফা ইয়াসমিন (মিন্টু) বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করে তালা ভেঙে বাইরে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখতে পান, সেখানে থাকা দুটি গরুর একটি নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গরু পাওয়া যায়।

নিলুফা ইয়াসমিন জানান, প্রতিদিনের মতো রাতে গরুকে খাবার দিয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে উঠে গোয়ালঘরে গরু দেখতে পেলেও রাত ২টার দিকে উঠে দেখেন ঘরের বাইরে থেকে তালা দেওয়া। পরে তালা ভেঙে বের হয়ে গোয়ালঘরে গিয়ে একটি গরু দেখতে পাননি।

এদিকে, গরু নিয়ে পালানোর সময় চোরচক্রের সদস্যদের স্থানীয়রা ধাওয়া করেন। পরে পাশের একটি গ্রামে পিকআপভ্যানে করে গরু নিয়ে পালানোর সময় স্থানীয়রা দুইজনকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপরজন গুরুতর আহত হন। তবে চক্রের অন্য সদস্যরা একটি গরু নিয়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পড়ুন : স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন