বিজ্ঞাপন

শুধু চাঁদাবাজ নয়, জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শুধু চাঁদাবাজদেরই নয়, যেসব পুলিশ সদস্য এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে।

চাঁদা না দেওয়ায় হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা মহানগর এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে যেসব কর্মকর্তা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িত চক্রটির চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। বাকিদেরও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ঢামেক হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর গত সোমবার দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর অবস্থায় বর্তমানে ওই চিকিৎসক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন