বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ পদোন্নতির মাধ্যমে তিনি এডমিরাল পদমর্যাদা লাভ করেছেন। রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নেন খোন্দকার মিসবাহ উল আজীম। নৌবাহিনী প্রধানের দায়িত্ব নেওয়ার আগে তিনি রিয়ার এডমিরাল পদে ছিলেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৬ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিন বছরের জন্য নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি। তার মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২২ জুলাই।
১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন খোন্দকার মিসবাহ উল আজীম। পরবর্তী সময়ে মালয়েশিয়ার রয়্যাল মালয়েশিয়ান নেভিতে মৌলিক নৌ প্রশিক্ষণ সম্পন্ন করেন তিনি। এরপর ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন।
পড়ুন: ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ পারাপারের অনুমতি দিল ইরান
আর/


