সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে গত দুইদিনে প্রায় দুই কোটি ২৫ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।
গত শনিবার ও রোববার দুইদিনে ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদর এবং বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস্, বিভিন্ন প্রকার শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি, ফল, ইয়াবা এবং অবৈধভাবে বালু পাথর বহনকারী বাংলাদেশী বারকী নৌকা, বাংলাদেশী মৃগেল মাছ আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৫ লক্ষ লক্ষ টাকা।
দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন:দালানকোঠা নয়, মানবিক ও শিক্ষাক্ষেত্রের সামগ্রিক উন্নয়ন চাই: ডেপুটি স্পিকার
ইমি/


