বিজ্ঞাপন

আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে গণপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় শুভেচ্ছা জানিয়েছে মেহেরপুর বিজেপি। রবিবার (২৩ আগস্ট) কর্মস্থলে প্রথম দিনে সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সচিবালয় অফিস কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞাপন

 মেহেরপুর জেলা বিজেপির আহবায়ক কামরুল হাসান এক বিবৃতিতে জানিয়েছেন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব দেওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। তিনি বলেন মহান আল্লাহ যেন তাঁকে (ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে) সততা, নিষ্ঠা ও প্রজ্ঞার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। মেহেরপুর জেলা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ও মেহেরপুর বাসির এর পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা মন্ত্রী মহোদয়ের জন্য মন্ত্রণালয়ের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ।

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন। এতে উল্লেখ করা হয়, ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনসমূহের অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আন্দালিভ রহমান পার্থের বাবা সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মরহুম আলহাজ্ব নাজিউর রহমান মঞ্জু।

পড়ুন:গাইবান্ধায় বিষ দিয়ে ১৭০ হাঁস-মুরগি মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন